Friday, April 3, 2026

কাটা চুলের ব্যবসা থেকে নকল সোনা, দুষ্প্রাপ্য মূর্তি বিক্রি! কুলতলির সাদ্দামের কীর্তি ফাঁস!

Date:

Share post:

পুলিশের উপর গুলি চালিয়ে গা ঢাকা দিয়েও হয়নি শেষরক্ষা। কুলতলির “ট্যানেল ম্যান” সাদ্দাম সরদারকে (Saddam Sarder) এলাকার এক সিপিএম নেতার ভেড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই একের পর এক কুকীর্তি উঠে এসেছে পুলিশি জেরায়। সাদ্দামের শুধু নকল সোনার কারবার নয়, বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনেও বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোপন সূত্রে খবর পেয়ে সিপিএম নেতা মান্নান খানের ভেড়ি থেকে সাদ্দামকে (Saddam Sarder) গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হচ্ছে। আজ, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হচ্ছে। তার আগেই সাদ্দামের কুকীর্তি ফাঁস করলেন বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি।

এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পলাশচন্দ্র ঢালি জানান, কাটা চুলের ব্যবসা করতেন সাদ্দাম। সেই চুল বিক্রির জন্য ১২ লক্ষ টাকা তাঁকে দিয়েছিলেন নদিয়ার এক ব্যবসায়ী। কিন্তু সেই চুল সরবরাহ করেনি সে। যা নিয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছিল কুলতলি থানায়। সেই সূত্র ধরে গত ১৫ দিন যাবৎ সাদ্দামকে খুঁজছিল পুলিশ। খোঁজ পেয়ে ১৫ জুলাই পুলিশ অভিযান চালায়। সাদ্দামকে ধরতে গেলে এলাকার বহু মহিলা-পুরুষ বেরিয়ে এসে তাদের ঘিরে ধরে। সইরুল নামে এক যুবক বন্দুক উঁচিয়ে দেসাদ্দামকে টেনে নিয়ে চলে যায়।

সিপিএম নেতার ভেড়ি থেকে গ্রেফতারের পর এদিন আদালতে পেশ করে সাদ্দামের ১৪ দিনের হেফাজতে চাইছে পুলিশ। বারুইপুরের পুলিশ সুপার আরও জানিয়েছেন, নকল সোনার মূর্তির বিক্রির পাশাপাশি কাটা চুল বিক্রির ব্যবসাও ফেঁদেছিলেন সাদ্দাম। একইসঙ্গে বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনেও বিক্রি করতো সে।

আরও পড়ুন: পড়ুয়াদের সামাজিক বিকাশে নজর, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে নয়া দিগন্ত 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...