Saturday, June 20, 2026

মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, আক্রান্ত পুলিশ

Date:

Share post:

মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন দু- জন।মালদার এসপি-র কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।
জানা গিয়েছে, এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে মানিকচকের ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, পুলিশকে ঘরবন্দি করে মারধর করেন বিক্ষোভকারীরা। আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

স্থানীয়রা জানিয়েছেন,মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে । সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের সঙ্গে বচসা বেধে যায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। তখনই পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। বহু বার ডিভিশনাল অফিসারকে বলাসত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখুপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরে তারা অবরোধে অনড় ছিলেন। যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...