Wednesday, June 24, 2026

এবার ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এবছর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস। ওই দিনই মহারাজের হাতে ‘মোহনবাগান রত্ন’ তুলে দেবেন বাগান কর্তা। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার।এদিকে ২৯ জুলাই থেকে আসন্ন মরশুমে জন্য প্রস্তুতি শুরু করবে মোহনবাগান।

খেলোয়াড় জীবনে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সবুজ-মেরুন তাঁবুতে এসেছিলেন মহারাজ। শেষ বার এসেছিলেন গত ২১ ডিসেম্বর। সেদিন মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচন করা হয়েছিল। সেই সময় সৌরভের হাতে নতুন সদস্য কার্ডও তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। প্রায় এক ঘণ্টার উপর তাঁবুতে ছিলেন তিনি।

এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্মান পাচ্ছেন অনেকে। সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। সেরা জুনিয়র ফুটবলারের পাচ্ছেন সুহেল ভাট। সেরা ক্রিকেটার অভিলীন ঘোষ। সেরা সাপোর্টার বাপি মাজি ও অজয় পাসওয়ান। সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হচ্ছে দিলীপ সেনকে। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হচ্ছে প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন- ইংল্যান্ডের কোচের দৌড়ে গুয়ার্দিওয়ালা, রয়েছেন ক্লপও


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...