Friday, April 3, 2026

৫০০টি ভাল্লুককে হ.ত্যার অনুমোদন রোমানিয়ার পার্লামেন্টে

Date:

Share post:

ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ৫০০টি ভাল্লুককে হত্যার অনুমোদন দিয়েছে সে দেশের পার্লামেন্ট। বাদামি ভালুকের হামলা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার।সোমবার দেশটির সংসদের জরুরি এক বৈঠকে সংরক্ষিত প্রজাতির ভালুকের অতিরিক্ত সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ৪৮১টি ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। এবার গত বছরের তুলনায় দ্বিগুণ ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে গত বছর ২২০টি ভালুক হত্যা করা হয়েছিল।

ভালুক হত্যার অনুমোদন দেওয়ার পাশাপাশি রোমানিয়ার সংসদে ১৯ বছর বয়সী পর্বতারোহীর স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। তিনি গত সপ্তাহে রোমানিয়ার কার্পেথিয়ান পর্বতমালায় ভালুকের হামলায় মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে। যদিও সরকারের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে রোমানিয়ার প্রাণী সংরক্ষণবাদী বিভিন্ন সংস্থা। প্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডেরজীববিজ্ঞাণী ক্যালিন আর্ডেলিন এ প্রসঙ্গে বলেছেন, ‘হত্যার মাধ্যমে শুধুমাত্র ভালুকদের সংখ্যাই কমবে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা মানুষ এবং ভালুক— উভয়ের নিরাপত্তা চাই। এ কারণে এই আইনের বিরোধিতা করছি।

প্রসঙ্গত, বিশ্বে বাদামি ভালুক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ায়, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়া। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে বসাবস করে হাজার হাজার বাদামি ভালুক। তাদের হাত থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রোমানিয়া সরকার।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...