Saturday, April 4, 2026

১০ হাজার কোটি লগ্নি হবে লেদার কমপ্লেক্সে, বিপুল কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। বৃহস্পতিবার নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকের পর এই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার। এই বৈঠকেই রাজ্যের চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে আরও ২.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরও জানান, লেদার কমপ্লেক্সে আরও অন্তত ১০ হাজার কোটি টাকা লগ্নি করা হবে। সেখানে আরও ১৪৭ টি ট্যানারি ও ১৩৯ টি জুতো তৈরির কারখানা তৈরি হবে। এছাড়া রফতানিও বাড়বে।
পাশাপাশি এই কমপ্লেক্সে পরিকাঠামো উন্নয়নের আরও কাজ হচ্ছে। এখানে তৈরি হবে পানীয় জল সরবরাহ কেন্দ্র। যা ৪৭৫ কোটি টাকা ব্যয়ে বিপুল ক্ষমতাসম্পন্ন পানীয় জল সরবরাহের কেন্দ্র। এই জল ব্যবহার হবে কমপ্লেক্সে ও আশেপাশের অঞ্চলে।

এছাড়া আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল তৈরি করবে।এই মলে ৫০ শতাংশ সামগ্রী থাকবে শুধু লেদার কমপ্লেক্সের। বাকি ৫০ শতাংশ পণ্য বাংলার শাড়ি-সহ ক্ষুদ্র ও কুটিরশিল্প থেকে উৎপাদিত সামগ্রী। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্প সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শিল্পপতি। সেখানেই আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...