Friday, April 3, 2026

মোহনবাগানের অনুশীলনে অনুপস্থিত আনোয়ার, পরতে পারেন জরিমানার মুখে : সূত্র

Date:

Share post:

১৯ জুলাই অর্থ্যাৎ আজ আনোয়ার আলিকে অনুশীলনে আসতে বলেছিল মোহনবাগান সুপার জায়েন্ট । তবে শুক্রবার সকালে মোহনবাগান রিজার্ভ দলের অনুশীলনে আসেননি ভারতীয় দলের তারকা স্টপার। আর সূত্রের খবর, সেই কারণে বড় জরিমানার মুখে পড়তে পারেন আনোয়ার।

তবে আনোয়ার যে আর মোহনবাগান দলে খেলতে চাইছেন না তা কিছুটা হলেও স্পষ্ট হল তিনি না আসায়। শোনা গিয়েছিল নিজের ভবিষ্যত ঠিক কী তা জানতে চেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। মোহনবাগান সূত্রের খবর, আনোয়ার যদি সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে না চান তবে কী কারণে তিনি খেলতে চাইছেন না সেটা জানতে চাইবে মোহনবাগান। কোনও সদুত্তর না পেলে এনওসিও দেবে না ক্লাব। যদি তিনি অন্য কোনও ক্লাবে সই করতে চান তা হলে, ১০ লক্ষ টাকা দিয়ে অন্য ক্লাবে সই করতে হবে। এমনটাই জানা গিয়েছে মোহনবাগান সূত্রে।

গত মরশুমে দিল্লি এফসি থেকে লোন ডিলে মোহনবাগানে সই করেছিলেন আনোয়ার। সেই চুক্তি ছিল ২০২৭ পর্যন্ত। তবে ২০২৪-২৫ মরশুমের আগে দিল্লি এফসি-র পক্ষ থেকে এই ডিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামনে আনা হয় ফিফার নিয়ম। তবে সেই নিয়ম এখনও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর হয়নি বলে জানিয়ে দেয় মোহনবাগান। সেই কারণেই আনোয়ার তাদের দলের ফুটবলার বলেই দাবি করতে থাকে সবুজ-মেরুন ক্লাব। যদিও এর মধ্যেই ইস্টবেঙ্গলও প্রস্তাব দিয়ে বসে আনোয়ারকে। সূত্রের খবর ইতিমধ্যে লাল-হলুদে সই করে ফেলেছেন তিনি। আসলে হিজাজি মেহেরের সঙ্গে আরও এক ডিফেন্ডারকে দরকার লাল-হলুদের। আনোয়ারের মতো ডিফেন্ডার ভারতে বিরল।

যদিও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি আনোয়ারের ব্যাপারে। শেষ পর্যন্ত ভারতীয় দলের এই ডিফেন্ডার যদি মোহনবাগানে যোগ না দেন তাহলে কী হবে? সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- জিকসনের সামনে বড় জয় লাল-হলুদের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...