Monday, April 6, 2026

বিজেপি উগ্র হিন্দুত্বের বি.কৃত বিপণন করছে, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার সাফ কথা, অযোধ্যা নিয়ে রামমন্দির নিয়ে বিজেপি যা করল, অথচ লোকসভায় অযোধ্যায় হেরে গিয়েছে বিজেপি। ‌ কারণ, ওখানকার মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছেন এবং বুঝেছেন রামমন্দিরে অবশ্যই আমরা প্রণাম করব কিন্তু তার বিনিময়ে বিজেপিকে ভোট দেব না। কারণ, বিজেপি অযোধ্যার পরিকাঠামোগত ক্ষতি করে দিয়েছে। এই কারণেই উগ্র ধর্মীয় মেরুকরণের বিরোধিতা করছে সবাই।

বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে কুণালের কটাক্ষ, সুকান্ত মজুমদারের যদি মনে হয় যে শুভেন্দুর কথা পছন্দ হচ্ছে না তাহলে উনি ব্যবস্থা নিন। কিন্তু উনি শুভেন্দুকে রীতিমতো ভয় পান। যদি দম থাকে তাহলে প্রেস রিলিজ দিয়ে বলুন যে শুভেন্দু যা বলছে ভুল বলছে। বিজেপির আসল জায়গায় পেরেক মেরে দিয়েছে শুভেন্দু। সেটা স্বীকার করতে হবে। কুণাল বলেন, সব থেকে আশ্চর্যের বিষয় হল, মোদির যে শ্লোগান কে আমরা ভাঁওতাবাজি বলতাম, এখন শুভেন্দুও বলছে সেটা। সংখ্যালঘু সেল তুলে দিতে বলছে। বিজেপির ভেতর যেসব সংখ্যালঘু নেতারা আছেন তারাও প্রতিবাদ করছেন। শুভেন্দু যদি দলের বিরুদ্ধে কথা বলে তবে ব্যবস্থা নেবে বিজেপি। শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরোদ নেই বঙ্গ বিজেপির। কেন সুকান্তবাবু মিডিয়ার কাছে বলছেন এসব কথা, প্রশ্ন কুণালের। বিজেপি শাক দিয়ে মাছ ঢেকে উগ্র ধর্মীয় রাজনীতি করে। শুভেন্দু সেটাকেই বেআব্রু করে দিয়েছে। আসলে বিজেপির যেটা অরজিনাল লাইন শুভেন্দু সেই কথাই বলছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...