Friday, April 3, 2026

চার বছরের চুক্তিতে লাল-হলুদে জিকসন সিং

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এবার লাল-হলুদে যোগ দিলেন ভারতীয় দলের তারকা ফুটবলার জিকসন সিং। চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জিকসন। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল লাল-হলুদে যোগ দিতে পারেন জিকসন। গতকাল ভোরেই শহরে চলে এসেছিলেন তিনি। আর আজ লাল-হলুদে জিকসনের যোগ দেওয়ার কথা জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে। ইস্টবেঙ্গলে জিকসন যোগ দেওয়ায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

জিকসন আসাতে কুয়াদ্রাত বলেন, “ ভারতীয় ফুটবলে জিকসন বড় ফুটবলার। মিডফিল্ডে ও এক শক্তি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আগামির পরিকল্পনা নিয়ে। জিকসন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমারা একসঙ্গে কাজ করে ক্লাবের উন্নতি করব। ”

এদিকে লাল-হলুদে যোগ দিয়ে জিকসন বলেন, “ ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইস্টবেঙ্গলের সমর্থকরা যেভাবে দলকে সমর্থন করেন সেটা অনুপ্রেরণা দেয় ফুটবলারদের। ক্লাবের ঐতিহ্য বহন করতে সবরকমভাবে চেষ্টা করব, মাঠে এবং মাঠের বাইরেও। একজোট হয়ে আমরা প্রচুর সাফল্য এনে দেব।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...