Friday, April 3, 2026

নেতা হিসাবে হার্দিক নন, দলের ক্রিকেটারদের আস্থা সূর্যের ওপরই

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ এবং একদিনের দল। ক্রিকেটের ছোট ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। জানা যাচ্ছিল, হার্দিক পান্ডিয়ার থেকে টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে সূর্যকে বেশি পছন্দ টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের। তবে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর অনুযায়ী গৌতম গম্ভীর নন, দলের সতীর্থরাই অধিনায়ক হিসাবে হার্দিকের থেকে সূর্যের ওপর বেশি আস্থা রেখেছেন।

এই নিয়ে ওই সংবাদসংস্থার খবর অনুযায়ী, ক্রিকেটারদের কাছ থেকে বোর্ড ফিডব্যাক পেয়েছে হার্দিক পান্ডিয়ার থেকে তাঁদের আস্থা বেশি সূর্যকুমার যাদবের উপরেই। সূর্যের ক্যাপ্টেন্সিতে খেলতেই তাঁরা পছন্দ করেন।” টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিক সূর্য। এই ফর্ম্যাটে ব্যাটিংয়ে বিপ্লব ঘটিয়েছেন তিনি। দলের মিডল অর্ডারের ভরসা দিচ্ছেন তিনি। এমনকি টি-২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচ ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে।

টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিতের অবর্তমানে দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে উঠছিল প্রশ্ন। এক্ষেত্রে মনে করা হচ্ছিল হার্দিকের হাতে উঠতে চলেছে নেতৃত্বের ভার। কিন্তু গম্ভীরের পছন্দ সূর্যকে।

আরও পড়ুন- ব.র্ণবিদ্বেষীর অভিযোগ, দলকে সতর্ক করেছিলেন মেসি, বললেন তারই দলের ফুটবলার


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...