Saturday, April 4, 2026

‘মানুষ ভগবান হতে চায়’, ফের প্রকাশ্যে মোদির সমালোচনায় মোহন ভাগবত

Date:

Share post:

নিজেকে ঈশ্বরের দূত দাবি করা নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের আক্রমণের নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই বিজেপির পাশ থেকে মানুষের সরে যাওয়ার কারণ হিসাবে শীর্ষনেতাদের ঔদ্ধত্য ও ভ্রান্তনীতিকে দায়ী করেছিলেন আরএসএস (RSS) প্রধান। এবার সরাসরি মোদির ঈশ্বর হওয়ার প্রবণতাকে আক্রমণ করলেন তিনি।

আত্মপ্রচারের বেলুন ফুলিয়ে চলা নরেন্দ্র মোদিকে নাম না করে ‘মানুষ’ হওয়ার পরামর্শ দেন মোহন ভাগবত। তিনি উল্লেখ করেন, “উন্নতির কোনও শেষসীমা হয় না এবং উন্নয়নও তেমনই একটি বিষয়। যদিও সেই পর্যায়ে যখন কোনও ব্যক্তি উঠে যান এবং মনুষ্যত্ব (humanity) হারিয়ে ফেলেন তখন সবার আগে তাঁর মানুষ হয়ে ওঠাই প্রয়োজন।”

নির্বাচনী প্রচারে নিজেকে ঈশ্বর প্রেরিত বলে দাবি করে গোটা দেশে সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি। এবার সেই উক্তি নিয়ে নাগপুর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিসাইল ছুঁড়লেন মোহন ভাগবত। তিনি বলেন, “একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত উন্নতির পরে মানুষ সুপারম্যান (Superman) হতে চায়। সুপারম্যান হওয়ার পরই মানুষ সেখানে থেমে যায় না। তাঁর মনে হয় তিনি দেবতা (Devta) হবেন। কিন্তু সেই দেবতা হওয়ার পরে সেই দেবতার মনে হয়, না ভগবান তাঁর থেকেও বড়। তাই তারপর তিনি ভগবান (Bhagwan) হতে চান।”

মোহন ভাগবতের এই আক্রমণের পরে ফের নিশানায় মোদিকে বসাতে বাকি রাখেননি বিরোধীরা। কংগ্রেসের দাবি, আরএসএস (RSS) যে মোদির এই ঔদ্ধত্য ও গর্বিত পদক্ষেপ পছন্দ করছেন না, তা ভাগবতের কথায় প্রমাণিত। সেই সঙ্গে তিনি যে ঈশ্বরের দ্বারা এই পদে বসেননি, সেটাও প্রমাণ করছে আরএসএস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...