Tuesday, June 23, 2026

তোলা না দেওয়ায় কৃষ্ণনগরে মাছ ব্যবসায়ীকে গুলি!

Date:

Share post:

নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar, Nadia) গোয়াড়ি বাজার মাছের আড়তে চলল গুলি। তোলা না দেওয়ায় বিশ্বনাথ ঘোষ (Biswanath Ghosh)নামে এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেদম মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে (বিশ্ববাংলা সংবাদ এর সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োয় দুই যুবককে হামলা করতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী বাজারে মাছ কিনতে গেলে তাঁর থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। তিনি দিতে অস্বীকার করায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় জখম বিশ্বনাথকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৃষ্ণনগরের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠলেও ঘটনার সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) জানিয়েছেন অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। দল কখনই এই ধরণের কোনও অন্যায়কে সমর্থন করে না। তাঁর কথায়, “যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি সেখানে এ ধরনের ঘটনা নিয়ে পুলিশ খতিয়ে দেখবে”। আক্রান্ত বিশ্বনাথ ঘোষের ভাইয়ের কথায়, সৈকত হালদার ওরফে ডাকু নামের এক ক্রিমিনাল এই ঘটনার সঙ্গে যুক্ত। দু’দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে মদ খাওয়ার টাকা চাইছিল দাদার কাছে। না দেওয়ায় এই কাণ্ড ঘটানো হয়েছে বলেই দাবি তাঁর। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন দত্ত জানান গোটা বিষয়টি দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...