Wednesday, June 17, 2026

জল্পনাই সত্যি, স্ত্রী নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে দিলেন হার্দিক

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত্যি। বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তানকোভিচ। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমটাই জানালেন তাঁরা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের বিয়ের ছবিও সরিয়ে নেন হার্দিক-নাতাশা।

এদিন হার্দিক এবং নাতাশা নিজেদের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ চার বছর একসঙ্গে থাকার পর আমি এবং নাতাশা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।“

ছেলে অগস্ত্যকে নিয়ে নাতাশা লেখেন, “ পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দু’জনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।“ ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা।

আরও পড়ুন- লঙ্কানদের বিরুদ্ধে ঘোষণা ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল


Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...