Friday, April 3, 2026

Crowd-বিভ্রাটে গোটা বিশ্ব, বিপর্যস্ত বিমান পরিষেবা থেকে ব্যাঙ্ক

Date:

Share post:

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিভ্রাট! শুক্রবার কাজ করতে করতে হঠাৎই নীল হল কম্পিউটারের স্ক্রিন। তারপর আর কোনও কাজই হচ্ছে না। জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলা হয় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। কম্পিউটার রিস্টার্স্ট করার পরেও হচ্ছে না কাজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসছে।

মাইক্রোসফট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা। ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে প্রভাব পড়েছে। তথ্যপ্রযুক্তি বিভ্রাটের জেরে ভারতেও ব্যাহত হয়েছে বিমান সহ বিভিন্ন জরুরি পরিষেবা। ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারের মতো বিভিন্ন বিমান সংস্থাগুলিকে বুকিং, চেক-ইন এবং ফ্লাইট আপডেটের জন্য প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্পাইসজেট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। দিল্লি এবং মুম্বই বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, সম্প্রচারেও প্রভাব পড়েছে একাধিক টিভি চ্যানেলের। ব্রিটেনের স্কাই নিউজ-সহ, অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলিতেও বন্ধ হয়ে গিয়েছে সম্প্রচার। বিশ্ব জুড়ে ইন্টারনেটের পরিষেবা ব্যাহত হওয়ায় বড় ক্ষতির মুখে একাধিক সেক্টর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...