Tuesday, June 9, 2026

একুশে জুলাইয়ের সমাবেশে এসে দুর্ঘটনার কবলে ৯ তৃণমূল সমর্থক, পাশে দল-প্রশাসন

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রাত পোহালেই তৃণমূলের শহিদ তর্পণ।
ধর্মতলায় বার্ষিক মেগা সমাবেশ। একুশের জুলাইয়ের (21st July) প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই কিছুটা তাল কাটল। সমাবেশে যোগ দিতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন ৯ জন তৃমমূল সমর্থক।সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক কিশোর শারীরিক অবস্থা গুরুতর। বাসের জানলার কাঁচ ঢুকে গিয়েছে ঘাড়ে!

পুলিশ সূত্রে খবর, আহতেরা হলেন গোপাল রায়, রিনা দেবনাথ, স্বপন দেবনাথ, দুধ কুমার রায়, স্বপন দেবনাথ,, সরস্বতী রায়, সুবাষ দেবনাথ, সন্দীপ দেবনাথ ও পুতুল দেবনাথ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের শামুকতলা থানার চাপনি গ্রামের কলকাতায় এসেছেন তাঁরা। তাঁদের গন্তব্য ছিল বিধাননগরের সেন্ট্রাল পার্কের শিবির।

একটি বেসরকারি বাসে বিধাননগরের সেন্ট্রাল পার্ক থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন ওই ৯ জন। মানিকতলার ইএম বাইপাস ও স্লিপ রোডের সংযোগস্থলে সেই বাসের সঙ্গে বারাসত-গড়িয়া রুটের আর একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার কর প্রথমে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে সকলকেই স্থানান্তরিত করা হয় এনআরএসে। দুটি বাসের চালককেই আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাস দুটিও।

আরও পড়ুন: রাজারহাটে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র ফাঁস, আটক ৪

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...