Saturday, April 4, 2026

”বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগ নেই!” শুভেন্দুকে খোঁচা বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধানের

Date:

Share post:

লোকসভা ভোটে বিপর্যয়ের পর গত বুধবার সায়েন্স সিটিতে দলের পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বলেছিলেন, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ নীতির সঙ্গে তিনি সহমত নন৷ কারণ, এ রাজ্যে সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি। তাই দলের সংখ্যালঘু মোর্চারও কোনও প্রয়োজন আছে তিনি মনে করেন না।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়৷ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এমন মন্তব্যকে দল সমর্থন করে না। ওই বক্তব্য একান্ত শুভেন্দুর ব্যক্তিগত। এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি৷ শুভেন্দুর মন্তব্যের কড়া সমালোচনা করে তাঁর কটাক্ষ, “শুভেন্দু হয়তো বিজেপিতে নতুন বলেই এমন মন্তব্য করেছেন৷”

বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান সিদ্দিকি একটি সাক্ষাকারে বলেন, “আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভুল করেই এরকম মন্তব্য করেছেন৷ তাছাড়া শুভেন্দু অধিকারী বিজেপির পুরোন নেতা নন, মাটির সঙ্গেও তাঁর খুব একটা যোগাযোগ নেই৷ তার উপর উনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন৷৷ মানুষ যেখান থেকে আসে, তার পরিচয়ে সেটাই ফুটে ওঠে৷”

বিজেপির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “যাঁরা আমাদের পাশে থাকবে, আমরা তাঁদের পাশে থাকব৷ সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই৷” পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী সবকা সাথ, সব কা বিকাশ, সবকা বিকাশের নীতিতে তিনি অন্তর থেকে বিশ্বাস করেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু৷

কিন্তু খোদ প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগান তিনি যেভাবে খারিজ করার নিদান দেন, তাতে বিজেপির অন্দরেও জোর বিতর্ক শুরু হয়৷ এমন কি, সর্বভারতীয় স্তরেও শুভেন্দুর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়৷

শুভেন্দুর মন্তব্যের জবাব দিতে গিয়ে জামাল সিদ্দিকি বলেন, “আমার মনে হয় সবকা সাথ, সবকা বিকাশের নীতি বিজেপির আত্মা৷ শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করলে বিজেপি দলটাই থাকবে না বলে আমার মত৷ বিজেপির উদ্দেশ্যে হল মানুষের সেবা করা, ক্ষমতা দখল নয়৷ ক্ষমতায় থাকলে আরও ভাল করে মানুষের সেবা করা যায়৷ প্রধানমন্ত্রী সবসময়ই বলেছেন, যাঁরা আমাদের ভোট দেন না তাঁদের জন্যও আমাদের কাজ করতে হবে৷”

আরও পড়ুন: WBSEDCL-এর চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক: সিদ্ধান্তে খুশি বাংলা পক্ষ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...