Friday, April 3, 2026

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রাখুন: রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ নবান্নের

Date:

Share post:

সংরক্ষণ নিয়ে আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যে সেদেশে থেকে ভারতে ফিরছেন হাজার খানেক পড়ুয়া। পরিস্থিতির দিকে বিশেষ নজর রাজ্য সরকারের। রাজ্যের কেউ ওপার বাংলায় আটকে আছেন কি না সেটা দেখার জন্য কেন্দ্রে কাছে আর্জিও জানিয়েছে নবান্ন (Nabanna)। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার নবান্নের পক্ষ থেকে দিল্লিতে রেসিডেন্সিয়াল কমিশনারকে ফোন করা হয়। বাংলার কোনও পড়ুয়া বা কেউ বাংলাদেশে (Bangladesh) আটকে রয়েছেন কিনা, যদি থাকেন তাহলে কী অবস্থায় রয়েছেন, তাঁদের কীভাবে ফেরানো যায়- সেই বিষয়ে তাঁকে বিস্তারিত জানতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যাবতীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল কমিশনারকে। যে কোনও প্রয়োজনে রাজ্য সাহায্যের জন্যে প্রস্তুত বলে জানিয়েছে নবান্ন ।

আন্দোলনের জেরে বাংলাদেশে (Bangladesh) শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ। বন্ধ ট্রেন পরিষেবাও। চলছে না মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। টেলিভিশন চ্যানেল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় নেমেছে সেনা। বাংলাদেশ জুড়ে জারি হয়েছে কার্ফু। এই আবহে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন অনেকেই। শুধু বাংলার তথা ভারতের নয়, —নেপাল, ভুটান–সহ প্রতিবেশী অন্যান্য দেশের পড়ুয়ারাও বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন।






Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...