Sunday, April 5, 2026

মাইক্রোসফ্‌ট সমস্যা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা

Date:

Share post:

দেশে জুড়ে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা (Flight service)। ক্রাউডস্ট্রাইক আপডেটের (CrowdStrike Update) কারণে শুক্রবার হঠাৎ করে ব্যাঙ্ক, বিমান, শেয়ার বাজারে প্রযুক্তিগত সঙ্কট দেখা দেয়। সব থেকে বেশি সমস্যায় পড়েন বিমানযাত্রীরা। বিশ্ব জুড়ে প্রায় ১৪০০টি বিমান বাতিল করা হয় বলে জানায় বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম। ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর যেমন বেঙ্গালুরু, দিল্লি, মুম্বইতেও যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি কোনও কোনও বিমানবন্দর থেকে যাত্রীদের হাতে লেখা বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। তবে শনিবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে দুপুরের মধ্যে পরিষেবা সম্পূর্ণভাবেই স্বাভাবিক হয়ে যাবে।

মাইক্রোসফ্‌টের সমস্যার (Microsoft outage) জেরে শুক্রবার দেশ জুড়ে ২০০টি বিমান বাতিল হয়েছিল। শনিবার অবশ্য সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না যাত্রীদের। তবে চেন্নাই, দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে আজও যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে বলে খবর। বিশেষ করে চেন্নাইয়ের ১৬ টি বিমান বাতিল, ৩০টি ফ্লাইটের সিডিউল বদলানো হয়েছে। বিমানবন্দরে বোর্ডিং পাস জনিত সমস্যার অভিযোগ মিলেছে।


Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...