Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কা সফরে গম্ভীরের সহকারী হিসাবে দেখা যাবে এই দুই নাইট সাপোর্ট স্টাফকে : সূত্র

Date:

Share post:

টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন গম্ভীর । তবে এরই মধ্যে জানা যাচ্ছে, এই সফরেই গম্ভীরের সহকারী হিসাবে দেখা যাবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে। ফিল্ডিগ কোচ হিসাবে থাকছেন টি দিলিপই। যদিও এই নিয়ে সরকারীভাবে কোন কিছু জানায়নি বিসিসিআই।

সূত্রের খবর, টি দিলীপ এবং অভিষেক নায়ার ভারতীয় দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন। কিন্তু টেন দুশখাতে কবে যোগ দেবেন, সেটা অনিশ্চিত। লস এঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে এখন কাজ করছেন দুশখাতে।কলম্বোয় সরাসরি তিনি যোগ দেবেন দলের সঙ্গে বলে জানা গিয়েছে। এদিকে জানা যাচ্ছে, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মর্নি মর্কেল বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।দু’বছর আগে লখনউ সুপার জায়ান্টসে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মর্নি মর্কেল।

২৭ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

আরও পড়ুন- বিরাটের কোন সিদ্ধান্ত মানতে পারেননি শামি ? জানালেন নিজেই


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...