Wednesday, June 24, 2026

‘চোট পাওয়ার নিয়মিত ওঁরা আমার খোঁজ নেয়’, কোন দুই ক্রিকেটারের কথা বললেন শামি

Date:

Share post:

এই মুহুর্তে চোটের কারণে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি। এই মুহুর্তে রিহ্যাব করছেন তিনি। তবে এরই মধ্যে ভারতীয় দলে দুই বন্ধুর কথা জানালেন শামি। কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছিলেন , টিম ইন্ডিয়ায় কেউ কারও বন্ধু হয়না। তবে শামি একেবারেই উল্টো পথে হাটলেন, জানালেন, টিম ইন্ডিয়ায় তিনি বন্ধু খুঁজে পেয়েছেন। আর তাঁরা হলেন, বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ বিরাট কোহলি আর ইশান্ত শর্মা আমার প্রিয় বন্ধু। চোট পাওয়ার পর থেকে নিয়মিত ফোন করে ওরা। খোঁজ নেয়।“

২০২৩ সালে একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি শামি। গোড়ালির চোট নিয়ে ভোগেন তিনি । গোড়ালিতে অস্ত্রোপচার হয় শামির। সেই কারণে আইপিএল এবং টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে আস্তে আস্তে অনুশীলনে ফিরছেন শামি। নেটে বল করতে শুরু করেছেন। আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করছেন শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁকে সুস্থ বললে তবেই মাঠে ফিরতে পারবেন তিনি।

আরও পড়ুন- ভারত খেলতে না গেলে পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...