Saturday, June 20, 2026

ভারত খেলতে না গেলে পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে এই টুর্নামেন্টের আসর । তবে সূত্রের খবর , এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ। এক্ষেত্রে হতে পারে শ্রীলঙ্কা বা দুবাইয়ে। সূত্রের খবর, ভারত যদি পাকিস্তান খেলতে না যায় তাহলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও যাবে না।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরতে পারে। কারণ ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে সেখান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূত্রও একই কথা বলছে।

গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। এরই মধ্যে সামনে বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে এই টুর্নামেন্ট খেলতে যাবে না বলে ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তারা এশিয়া কাপের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলের কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- সাত বছর বয়সে ইন্ডিয়া এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মগড়ার আরাত্রিকা চক্রবর্তী


Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...