Tuesday, June 16, 2026

কাশ্মীরে ৫০ হাজার টাকারয় মা-কে বিক্রি! ক্যানিংয়ে আটক ছেলে-বৌমা

Date:

Share post:

মা-কে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ ছেলে-বৌমা’র বিরুদ্ধে। অভিযোগ পেয়েই দম্পতিকে আটক করেছে পুলিশ। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং (Canning) থানার অন্তর্গত কুঁজিপাড়া এলাকায়। অভিযুক্ত ছেলের নাম সাহেব সেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট বেলায় সাহেবের বাবা মারা যায়। মা লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেন। সাহেব ক্যানিং (Canning) থানার কালিকাপুর স্টেশন সংলগ্ন এলাকার এক মহিলাকে বিয়ে করে। তারা ভাড়া বাড়িতে থাকতো। সাহেবের স্ত্রী অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। এছাড়াও নারী পাচার কাজে যুক্ত সাহেবের স্ত্রী বলে অভিযোগ।

বেশকিছু দিন আগে সাহেব স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে যায় কাজ করতে। সেখানে তার মায়ের কাজ ভালো লাগেনি। মা বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে ছেলে বৌমার কাছে। তারপরই শুরু হয় মতবিরোধ। সাহেব ও তার স্ত্রী শ্রীনগরের এক ব্যক্তির কাছে পঞ্চাশ হাজার টাকায় মাকে বিক্রি করে ক্যানিংয়ে চলে আসে বলে অভিযোগ।

সাহেবের মা শ্রীনগর থেকে কোনও এক ব্যক্তির সাহায্যে ক্যানিংয়ে ফোন করে ঘটনার কথা জানায়। এরপর প্রতিবেশীরা সাহেব ও সাহেবের স্ত্রীকে চেপে ধরতেই সমস্ত ঘটনার কথা স্বীকার করে বলে জানা যায়। সাহেবের মা যাতে উদ্ধার হয় সেই কারণে সাহেব ও তার স্ত্রীকে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: শহিদ দিবসেই নির্বাচনে জয় মা-মাটি-মানুষকে উৎসর্গ, বার্তা মমতার

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...