Thursday, April 9, 2026

নিজেদের টানেই একুশের সমাবেশ: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

রাতপোহালেই তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। শনিবার সন্ধে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের প্রথমশ্রেণি নেতা-নেত্রীরা। ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঞ্চের সামনে চেয়ারে বসেন তিনি। সেখানেই একে একে নেতারা এসে দলনেত্রীর সঙ্গ দেখা করে প্রণাম করেন। সকলের সঙ্গে কথা বলেন মমতা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলে বেশ কিছু নোট লিখে দেন তৃণমূল সভানেত্রী। জানান, নিজেদের টানেই একুশের সমাবেশে আসেন কর্মীরা।লোকসভা ভোটে বিপুল সাফল্যে পরে একুশের সমাবেশ। তাই মেগা সমাবেশের প্রস্তুতি রয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা (Mamata Banerjee) জানান, ”২১ জুলাই আমরা শহিদ স্মরণে বিভিন্ন গণ আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আর যত নির্বাচন হোক, তার পর আমরা এই দিনটাকে মা-মাটি-মানুষ দিবস হিসাবে বেছে নিই।  সবাই দূর দূর থেকে আসে। সবাইকে বলব, মাথা ঠান্ডা করে আসবেন। বাসে এলে আস্তে আস্তে চালাতে বলবেন, যাতে দুর্ঘটনা না হয়। রেলকে আমরা বলেছিলাম, ১৫ দিন আগে কোনওভাবে যাতে কোনও ট্রেন বাতিল না হয়। রেলে যাঁরা আসবেন, বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না। অনেকে এর আগে বাইরের পিলারে ধাক্কা খেয়ে মারা গিয়েছেন। আমরা চাই না এরকম হোক। এইটুকু বলে গেলাম। আমরা এখানে নেতা নয়, সবাই কর্মী।”

মমতা জানান, ”রবিবার আবহাওয়া একটু খারাপ হতে পারে। অখিলেশকে বলেছি, ও কাল আসবে। বুদ্ধিজীবীরা আসবেন। মনে রাখতে হবে, এটা কোনও রাজনৈতিক সমাবেশ নয়। বাংলা মা- কে রক্ষা করার লড়াই এটা, বাংলার রক্ষার দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। সবাই আসবেন।”






Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...