Friday, June 12, 2026

তৃণমূল কর্মী হওয়ায় ক্যানসারের চিকিৎসার জন্য শংসাপত্র দেননি বিজেপি সাংসদ! পাশে দাঁড়ালেন কীর্তি

Date:

Share post:

অর্থাভাবে ক্যানসারের চিকিৎসা করাতে না পেরে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য আবেদন করতে গিয়েছিলেন খণ্ডঘোষের মুইধারা গ্রামের বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু তৃণমূল কর্মী হওয়ার অপরাধে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য শংসাপত্র দিতে রাজি হননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শেষ পর্যন্ত সৈয়দ নজরুল ইসলামকে শংসাপত্র দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। এরপরই সৌমিত্রকে কটাক্ষ করে কীর্তির বলেন, কে ভোট দিয়েছেন, কে দেননি, তা দেখে শংসাপত্র দিচ্ছেন সৌমিত্র।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মুইধারা গ্রামের বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম। এই গ্রাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ইতিমধ্যে তিনি জমি বিক্রি করে চিকিৎসার জন্য সাত লক্ষ টাকা খরচ করেছেন। কেমোথেরাপির জন্য এখন প্রয়োজন এক লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু আর্থিক অনটনের জন্য তিনি সেই চিকিৎসা করাতে পারছেন না

এরপরই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য প্রার্থনা করে আবেদন করার সিন্ধান্ত নেন নজরুল। এই আবেদন করতে হলে সাংসদের দেওয়া একটি শংসাপত্রের প্রয়োজন। গত সোমবার এই শংসাপত্রের জন্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্রের কাছে যান নজরুল। কিন্তু তখন সাংসদ দফতরে ছিলেন না। সাংসদের সচিবকে গোটা বিষয়টি জানান নজরুল। এই নিয়ে সৌমিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাঁর সচিব। তাঁকে গোটা বিষয়টি জানান। নজরুল বলেন, ‘‘সাংসদের সচিব আমাকে বলেন, আপনি সাহায্যের আবেদনের জন্য শংসাপত্র পাবেন না। কারণ সাংসদ আপনাকে শংসাপত্র দিতে বারণ করেছেন।’’

এরপরই শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের সঙ্গে দেখা করেন নজরুল। সঙ্গে সঙ্গেই ওই সার্টিফিকেটের ব্যবস্থা হয়। সাংসদ কীর্তি  আজাদ বলেন, “ভোট মিটে গেছে। এখন আমি সবার সাংসদ। কিন্তু দেখা যাচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কে হিন্দু, কে মুসলমান, কে ভোট দিয়েছে, কে তাঁকে ভোট দেয়নি সেই হিসেব করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের সার্টিফিকেট দেবেন। এটা একেবারেই কাম্য নয়।”

আরও পড়ুন- নিজেদের টানেই একুশের সমাবেশ: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...