Wednesday, June 24, 2026

এগিয়ে বাংলা, ৩৮% মহিলা সাংসদ: একুশের মঞ্চে নারীশক্তির জয়গান মমতার

Date:

Share post:

বাকিরা মুখে সংরক্ষণের কথা বলে। আর তৃণমূল (TMC) সুপ্রিমো সেটা করে দেখিয়েছেন। বাংলাই একমাত্র জায়গা যেখান থেকে সংসদে ৩৮% মহিলা সাংসদ রয়েছেন। আর এখানেও এগিয়ে বাংলা। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও ফের একবার নারীশক্তির জয়গান মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee)। তিনি বলেন, বাংলাই একমাত্র জায়গা যেখানে আমাদের ৩৮ শতাংশ নির্বাচিত মহিলা সাংসদ রয়েছেন। অন্যরা প্রতিবছর দাবি করেন মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজারভেশন চাই, কিন্তু ওঁরা করে দেখাতে পারে না। আমরাই একমাত্র দল যাঁরা পার্লামেন্টে (Parliament) এত মহিলা সাংসদ পাঠিয়েছি। ওঁরা আমাদের দলের সম্পদ।

সংসদে এবার তৃণমূলের মহিলা ব্রিগেডের জয়জয়কার। বাংলা থেকে ১১ জন মহিলা সাংসদ এবার দিল্লিতে। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে। ২০১৯ লোকসভায় দিল্লিতে বাংলা থেকে মহিলা তৃণমূল সাংসদের সংখ্যা ছিল ৯। এবারে তৃণমূল (TMC) প্রার্থী করেছিল মোট ১২ জন মহিলাকে। তার মধ্যে ১১ জনই জয়ী। সংসদে এবার নতুন মুখ রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মিতালী বাগ, জুন মালিয়া এবং শর্মিলা সরকার। পাশাপাশি রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্ররা।

প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে নারী ক্ষমতায়নের প্রতি জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলে সর্বক্ষেত্রে এগিয়ে এসেছেন মহিলারা। তাঁদের আরও এগিয়ে দিতে রূপশ্রী, কন্যাশ্রীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন মমতা। যেটা এখন অন্য রাজ্যের ক্ষমতাসীন দল নকল করছে। এই টাকায় মহিলারা স্বনির্ভর হওয়ারও স্বপ্ন দেখেছেন। অনেকেই শুরু করেছে নিজেদের ব্যবসা। বিধানসভাতেও তৃণমূল সদস্যদের সংখ্যা ৩৩ শতাংশের বেশি মহিলা।

বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বে শুধুমাত্র মহিলাদের গুরুত্ব দেওয়া নয়, বর্তমান এবং আগামী দিনের মহিলা ভোটারদের দিকেও বিশেষ নজর দেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী।






Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...