Wednesday, June 24, 2026

গম্ভীর নন, নেতা হিসাবে হার্দিককে পছন্দ নয় প্রধান নির্বাচক অজিত আগারকারের : সূত্র

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং একদিনের ভারতীয় দল। টি-২০ দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের ওপর। জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের ইচ্ছাতেই হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকেই টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব দেওয়া হয়। তবে জানা যাচ্ছে, শুধু গম্ভীর নন, প্রধান নির্বাচক অজিত আগারকারেরও পছন্দ নয় হার্দিকের নেতৃত্ব।

এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে আগারকার জানিয়েছে, নেতা হার্দিক এখনও পরিপক্ক নন। নেতৃত্ব দিতে গেলে এখনও তাঁকে কারও না কারও সাহায্য নিতে হয়। নিজের বুদ্ধি বা কৌশলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা এখনও অজানা হার্দিকের। এই ক্ষমতা দিয়ে আগামী দিনের নেতা হিসাবে হার্দিকের উপর ভরসা রাখা মুশকিল। তাই নেতা হিসাবে হার্দিককে আরও পরিণত হওয়ার জন্য সময় দিতে হবে। আগারকারের মতে, গুজরাত টাইটান্সে হার্দিক পান্ডিয়ার সাফল্য পাওয়ার পিছনে রয়েছে কোচ আশিস নেহরার মস্তিষ্ক। সেখানে দল পরিচালনার ক্ষেত্রে হার্দিককে অনবরত সাহায্য করেছেন তিনি।তাই গুজরাতে সাফল্য পেয়েছিল হার্দিক। হার্দিকের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল তাই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে এসে মার্ক বাউচারের থেকে সেটা পাননি।যার ফলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিককে ব্যর্থতার মুখ দেখতে হয়েছে।

আরও পড়ুন- শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা দিমিত্রিওস, বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...