Thursday, June 25, 2026

আত্মতুষ্টি নয়, ‘জাগো বাংলা’য় বার্তা দেওয়ার পর এবার X বার্তা অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের (TMC) ২১ জুলাই সমাবেশের সকালে সোশ্যাল মিডিয়ায় শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেলা বাড়তেই এক্স হ্যান্ডেলে (X handle) বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে বাংলা বিরোধীদের সামনে মাথা নত না করার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবার সকালে দেশে ফিরেছেন অভিষেক। শহিদ দিবসের সকালে ‘জাগো বাংলা’ সংবাদপত্রে প্রকাশিত অভিষেকের লেখায় আগামী দিনের লড়াইয়ের বার্তা ধরা পড়েছে। তিনি লেখেন, ‘আমরা এক নতুন সূর্যোদয় দেখেছি, যেখানে অরাজকতার প্রভাববিস্তারী বিজেপি- আজ কিছুটা হলেও পিছপা হতে বাধ্য হয়েছে। নিশ্চিতভাবে এই জয় মা-মাটি-মানুষের। এই জয়ের আনন্দ যতটা মধুর, ঠিক ততটাই উপভোগ্য। কিন্তু আত্মতুষ্টির কোন জায়গা নেই।’ এবার এক্স হ্যান্ডেলেও বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে অভিষেক লিখলেন, ‘আমরা যেমন আমাদের শহীদদের সম্মান জানাই, আমরা জনগণের অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করার অঙ্গীকার করি।’ পাশাপাশি বাংলা বিরোধীদের কাছে আত্মসমর্পণ না করার কথাও উঠে এসেছে তাঁর পোস্টে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...