Wednesday, June 24, 2026

এবার হরিয়ানা! ধর্মীয় যাত্রার জন্য় স্তব্ধ ইন্টারনেট, এসএমএস

Date:

Share post:

হরিয়ানার নু-এ রবিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ হল ইন্টারনেট পরিষেবা। ধর্মীয় যাত্রা চলাকালীন অশান্তি ছড়ানোর আশঙ্কায় পদক্ষেপ বিজেপি শাসিত হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকা জারি করল। স্থানীয় পুলিশ প্রশাসনের আশঙ্কার উপর নির্ভর করে এই নির্দেশিকা জারি করা হল বলেই দাবি হরিয়ানা প্রশাসনের।

শ্রাবণ মাসে ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রা অনুষ্ঠিত হয় হরিয়ানার নু-তে। ২০২৩ সালে সেই যাত্রা চলাকালীন অশান্তি ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানি থেকে সম্পত্তি হানির ঘটনা ঘটে। প্রশাসন কার্যত কোনও তথ্য না পেয়ে অরাজকতা থামাতে ব্যর্থ হয়। এবছর সেই অশান্তি ঠেকাতে আগে থেকে তৎপর হরিয়ানা প্রশাসন।

সম্প্রতি উত্তরপ্রদেশে কানওয়ার যাত্রা নিয়ে নাম-রাজনীতিতে ব্যস্ত সেখানকার যোগী প্রশাসন। ধর্মীয় অনুষ্ঠানে ভিন ধর্মের মানুষকে আলাদাকে চিহ্নিত করার রাজনীতি বা উস্কানোর রাজনীতির নতুন ছবি এবার হরিয়ানায়। নির্দেশিকা জারি করে বলা হয়েছে নু-তে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। সেই সঙ্গে একসঙ্গে অনেক প্রাপকের কাছে মেসেজ পাঠানোর উপরও নিষেধাজ্ঞা জারি হল।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...