Sunday, April 5, 2026

মেটেনি লখনৌ-এর সঙ্গে সমস্যা, আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে পারেন রাহুল :সূত্র

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর আগে বড় চমক আসতে চলেছে দলবদলে। সূত্রের খবর, লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে নিজের পুরোন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে চলেছেন অধিনায়ক কে এল রাহুল। জানা যাচ্ছে, আইপিএলের নিলামের আগেই উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়ে যেতে পারে। ২০২৩ আইপিএল-এ লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা যায় দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন অধিনায়ক রাহুলকে।যেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে অধিনায়কের সঙ্গে সমস্যা মিটিয়ে নেন লখনৌ কর্ণধার। সেসময়ে সমস্যা মিটলেও আর লখনৌ-এর হয়ে খেলতে চান না রাহুল।

এই নিয়ে সূত্রের খবর, কর্তৃপক্ষের সঙ্গে রাহুলের সমস্যা আদৌ মেটেনি। অন্যদিকে, আরসিবি কর্তৃপক্ষ রাহুলকে দলে ফেরাতে আগ্রহী। ইতিমধ্যেই রাহুলের সঙ্গে একপ্রস্ত কথাবার্তা হয়ে গিয়েছে বেঙ্গালুরুর। আরসিবি চেষ্টা করছে, নিলামের আগেই রাহুলকে ট্রেড করে নিতে। তবে সেটা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মের উপর। কারণ আগামী মরশুমে আইপিএলের মেগা নিলাম। আদৌ এই মরশুমে ট্রেড উইনডো খোলা হবে কিনা সেটা স্পষ্ট নয়। যদি ট্রেড উইনডো খোলা হয়, বা নিলামের বাইরে কোনও ক্রিকেটারকে সই করানো যায়, তাহলে রাহুলকে নিলামের আগেই সই করাবে আরসিবি।

রাহুল বেঙ্গালুরুর বাসিন্দা। ঘরোয়া ক্রিকেট খেলেন কর্নাটকের হয়ে। সেই অর্থে আরসিবি তাঁর নিজের শহরের দল। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত আরসিবির হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। রাহুল নিজে গত আইপিএলের পর আরসিবিতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। আর সূত্রের খবর, সেই মত নিজের পুরোনো দলেই আবার ফিরে যেতে পারেন ভারতের এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন- হার্দিকের জন্য বিশেষ পরিকল্পনা গম্ভীরের, দিতে বললেন ফিটনেস প্রমান : সূত্র


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...