Friday, April 3, 2026

আজ তৃণমূলের একুশে সমাবেশ, শহিদ স্মরণে সোশ্যাল মিডিয়া পোস্ট মমতা – অভিষেকের

Date:

Share post:

আজ ২১শে জুলাই। প্রত্যেক বছরের মতো এবারও তৃণমূল কংগ্রেসের তরফে ‘শহিদ দিবস’ পালন করা হচ্ছে। ১৯৯৩ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে সিপিআইএমের চরম অত্যাচারের স্মৃতিকে স্মরণে রেখে, নিহত ১৩জন শহিদকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসে সকলকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজকের ধর্মতলার সমাবেশে উপস্থিত থাকার জন্য মা মাটি মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের শাসকদলের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নিয়ে মহানগরীতে সাজো সাজো রব। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা কলকাতায় এসে পৌঁছেছেন নেত্রীর বক্তব্য শুনবেন বলে। মঞ্চ প্রস্তুত, সকাল থেকে চলছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ। একুশে জুলাই এর অনুষ্ঠানের আগেই শুক্রবার দেশে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে প্রয়াত শহিদদের নাম উল্লেখ করে তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানান তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি আজ থেকে প্রায় তিন দশক আগের সেই রক্তাক্ত দিনের টুকরো ছবিও ধরা পড়েছে তাঁর পোস্টে।

একদিকে তিরিশ বছর আগের সেই সংগ্রামের কাহিনী আর অন্যদিকে লোকসভা নির্বাচনের সাফল্যের পর আগামী দিনের কর্মসূচির রূপরেখা ঠিক করতে আজ কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী সেদিকেই নজর থাকবে। সভা শুরু দুপুর ১২ টায়।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...