Tuesday, March 31, 2026

NEET কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার নয় কেন? রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন? প্রশ্ন তুলে একুশের মেগা সমাবেশের মঞ্চ থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক দুবছর আগে একুশে জুলাইয়ের সমাবেশের পর দিনই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশির চালায় ইডি। গ্রেফতার করা হয় পার্থকে। ২বছর পরে রবিবার এখুশের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব অভিযোগ তুলে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোজাসোজি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, যদি এসএসসি-র জন্য  তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যারে বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ধরা হয়, তাহলে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির NEET-এর জন্য কেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি চালানো হবে না? কেন তিনি গ্রেফতার হবেন না? এই বৈষম্য কেন!অভিষেকের (Abhishek Banerjee) কথায়, কেউ দোষ করলেন, অন্যায় করলে আইন আইনের পথে চলবে। তাঁর শাস্তি হবে। কিন্তু যদি এসএসসি নিয়ে অভিযোগ ওঠায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়, তাহলে, কেন কেন্দ্রীয় মন্ত্রীকে নিট কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হবে না! কেন্দ্রীয় এজেন্সি এই রাজনৈতিক দ্বিচারিতা করবে কেন- তোপ দাগেন অভিষেক।

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজের অভিযোগ তুলে এদিন সভা মঞ্চ থেকে একের পর এক তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি ভেবেছিল ED-CBI দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে হারাবে। কিন্তু তৃণমূলের কাছে মানুষের জোর আছে। বিজেপি কাছে সব আছে- মিডিয়া, ইডি-সিবিআই, বিচারব্যবস্থার একাংশ, ক্ষমতা। সেইসব কাজে লাগিয়ে বাংলাকে ছোট করেছিল। কিন্তু বাংলার মানুষ তাদের জবাব দিয়েছে। অভিষেক জানান, কীভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয়েছিল। কিন্তু তিনি ফের জানিয়ে দেন মাথা কেটে দিলেও তিনি ঝুঁকবে না।






Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...