Saturday, April 4, 2026

মুম্বইতে ফের অডি-আতঙ্ক, বেপরোয়া ধাক্কা দুই অটোতে

Date:

Share post:

বাণিজ্য নগরীতে দামী গাড়ির উৎপাত কমছেই না। সোমবার ফের এক অডির ধাক্কায় গুরুতর আহত চারজন। বেপরোয়া অডির পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারলে অটোর যাত্রী ও চালক সহ মোট চারজন আহত হন। শিবসেনা নেতা-পুত্রের বিএমডব্লুর ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় এখনও বিচার পায়নি সাধারণ পরিবার। তারই মধ্যে সোমবারের ঘটনায় ফের পলাতক অডি-র চালক।

সোমবার সকালের মুম্বইয়ের মলন্দ এলাকায় পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারে অডি গাড়িটি। দুই অটোর চালক আহত হন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একটি অটোর দুজন যাত্রীও আহত হন। মলন্দ পুলিশ অডি গাড়িটি বাজেয়াপ্ত করলেও পলাতক চালক। স্থানীয় সিসিটিভি ও গাড়ির রেজিস্ট্রেশন ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...