Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। আর তার আগে ভারতীয় অ্যাথলিটদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহনকারী ১১৭ জন ভারতীয় অ্যাথলিটদের জন্য ৮.৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। এদিন এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

২) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহীকে হারালো ৭৮ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগোল টিম ইন্ডিয়া।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের ওপর। জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের ইচ্ছাতেই হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকেই টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব দেওয়া হয়। তবে জানা যাচ্ছে, শুধু গম্ভীর নন, প্রধান নির্বাচক অজিত আগারকারেরও পছন্দ নয় হার্দিকের নেতৃত্ব।

৪) কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি দিমিত্রিওস ডায়মান্টাকোস। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন গত আইএসএল-এর সোনার বুট জয়ী স্ট্রাইকার। ডায়মান্টাকোসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল লাল-হলুদ সমর্থকদের ভিড়।

৫) ২০২৫ আইপিএল-এর আগে বড় চমক আসতে চলেছে দলবদলে। সূত্রের খবর, লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে নিজের পুরোন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে চলেছেন অধিনায়ক কে এল রাহুল। জানা যাচ্ছে, আইপিএলের নিলামের আগেই উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়ে যেতে পারে।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...