Tuesday, June 23, 2026

ভারতীয় ক্রিকেটে কতটা গুরুত্ব বিরাট-রোহিতের? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর

Date:

Share post:

২৭ জুলাই থেকে শুরু হতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিনটি টি-২০ এবং তিনটি একদিনের সিরিজ। সেই ম্যাচ খেলতে আজই শ্রীলঙ্কা উড়ে গেল টিম ইন্ডিয়া। টি-২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের এই দুই তারকার এই সিদ্ধান্তকে সম্মান জানালেও, বিরাট-রোহিতের একদিনের ক্রিকেটে কতটা গুরুত্ব রয়েছে, তা এদিন জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর।

এদিন শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে প্রধান কোচ অজিত আগারকারকে পাশে বসিয়ে বলেন, “ বিরাট ও রোহিত দেখিয়েছে যে, ওরা কী করতে পারে। ওদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৭ সালের বিশ্বকাপেও ওরা খেলতে পারে। যে কোনও দল যে কোনও সময় এমন দু’জন ক্রিকেটারকে নিজেদের দলে চাইবে।“

এরপরই জিজি আরও বলেন,” বড় মঞ্চে কীভাবে খেলতে হয়, সেটা ওরা দেখিয়ে দিয়েছে। সেটা টি-২০ বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। আমার কাছে একটা জিনিস পরিষ্কার যে, ওদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট প্রতিভা বেঁচে রয়েছে। সবচেয়ে বড় কথা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। অস্ট্রেলিয়া সফর রয়েছে। আর যদি ওরা ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭-র বিশ্বকাপও ওদের সামনে রয়েছে। ওরা কতদিন খেলতে চাইবে, সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা পুরোপুরি ওদের উপরে যে, দলের সাফল্য কতটা অবদান রাখতে পারবে। শেষ পর্যন্ত, দলই আসল। বিরাট-রোহিতদের খেলা এখনও বিশ্বসেরা। কোনও টিমই ওদের ছাড়তে চাইবে না।”

আরও পড়ুন- শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে বিরাট প্রসঙ্গে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ ?


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...