Friday, April 3, 2026

উন্নয়নকে সামনে রেখেই মানুষের পাশে থাকতে চান মুকুটমণি-মধুপর্ণা

Date:

Share post:

পাঁচ থেকে ছয় বার বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে এই মতুয়া রাজবংশী পিছিয়ে পড়া মানুষরা। কিন্তু বিজেপি তাদের নাগরিকত্ব দেওয়ার বদলে নাগরিকত্ব কেড়ে নেওয়ায় সিলমোহর দিয়েছে আইনিগতভাবে সিএএ-র মাধ্যমে। বিধানসভায় দাঁড়িয়ে সোমবার এমনই অভিযোগ করলেন উপ নির্বাচনে জয়ী রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি নয় যেটুকু উন্নয়ন হয়েছে তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর একটায় নব নির্বাচিত চার বিধায়কদের শপথ অনুষ্ঠান।

নবনির্বাচিত চার বিধায়ককেই সোমবার বিধানসভায় আসতে বলা হয়। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর প্রথমদিন বিধানসভায় পা রেখে কিছুটা হলেও নার্ভাস। যদিও মাঠে খেলতে নেমে এগুলো ওভারকাম হয়ে যাবে বলেই তার দৃঢ় বিশ্বাস। আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, তাদের আশীর্বাদই আমার কাছে কাজের অনুপ্রেরণা, সাফ জানালেন বাগদার বিধায়ক। যদিও শপথগ্রহণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কেউই।প্রসঙ্গত, রাজ ভবনের আপত্তি সত্ত্বেও চারজন নতুন বিধায়ককেই মঙ্গলবার শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...