Saturday, April 4, 2026

অবশেষে অশান্ত বাংলাদেশে থেকে ফিরলেন পবিত্র সরকার, জানালেন অভিজ্ঞতা

Date:

Share post:

কাজে গিয়ে আচমকা অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে (Bangladesh) আটকে গিয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar)। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ফলে উৎকণ্ঠা বাড়ছিল। অবশেষে সোমবার ভোরে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন পবিত্র সরকার। ফিরেই তাঁর আশা এবার পরিস্থিতি শান্তু হবে। তবে, কাজ হয়নি বলে হতাশ প্রবীণ শিক্ষাবিদ (Educationist)।আমন্ত্রণ পেয়ে পবিত্র সরকার (Pabitra Sarkar) গিয়েছিলেন প্রতিবেশী দেশে। কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে আচমকা উত্তার হয়ে ওঠে বাংলাদেশ। আটকে পড়েন তিনি। এপারে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। অবশেষে বাংলাদেশেরই দুই শীর্ষ আমলার সাহায্যে এদিন ভোরে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন তিনি। ফিরে জানান, প্রধানমন্ত্রী হাসিনার অন্যতম উপদেষ্টা কবি কামাল নাসের ও আরেক আধিকারিক রোহন কুদ্দুসকে ফোন করে সাহায্যের কথা বলেছিলেন। তাঁরাই আগাম একটি বিমান টিকিটের ব্যবস্থা করে দেন।

যদিও বর্ষীয়ান শিক্ষাবিদ জানান, তিনি যেখানে ছিলেন সেখানে কোনও আতঙ্ক ছিল না। তাঁকে যত্ন করে বাবার মতো করেই তাঁকে যত্ন করে রেখেছিলেন। তবে যে কাজে গিয়েছিলেন, সেটা কাজ হয়নি। তিনি বাড়িতে বসেই শুনতে পান চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সর্বত্র সংঘর্ষ হয়েছে। তবে পবিত্র সরকারের আশা, সুপ্রিম কোর্টের রায়ে কোটা কমানোর পর ছাত্ররা নিজেদের আন্দোলন থামাবেন।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...