Wednesday, June 24, 2026

প্র.তারণার ফাঁ.দে বৃদ্ধা, ভয় পেয়ে খোয়ালেন ১ কোটি ২০ লক্ষ টাকা

Date:

Share post:

শুধুমাত্র ভয় পেয়েই ১ কোটি ২০ লক্ষ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর ৭৭ বছর বয়সী বৃদ্ধা। নিশ্চয়ই ভাবছেন এও সম্ভব?কিন্তু এমনই ঘটনা ঘটেছে। একের পর এক ফোন। কখনও টেলিকম বিভাগ এবং কখনও মুম্বই ক্রাইম বাঞ্চ থেকে ফোন। গত ২৬ জুন প্রথমবার লক্ষ্মী শিবকুমার নামের এক মহিলাকে টেলিকম বিভাগের নামে ফোন করে বলা হয় যে, তার নামে একটি সিম কার্ড তোলা হয়েছে। এই সিম কার্ডটি ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান ওই মহিলা। টেলিকম বিভাগের নামে যারা ফোন করেছিল তারা জানায়, আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে লক্ষ্মীর নামে এবং এই বিষয়ে তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকেও ফোন করা হবে।

এরপরই নাটকীয়ভাবে ঘণ্টাখানেকের মধ্যে আরও একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, লক্ষ্মীর বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এবং তার নামে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করার জন্য লক্ষ্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চায় প্রতারকরা। ভয়ে সেই তথ্য তাদের দিয়েও দেন ওই বৃদ্ধা।এরপরই বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা কেটে নেওয়া হয়। এই বিষয়ে লক্ষ্মীকে জানানো হয়, তদন্তের জন্যই এই টাকা কাটা হয়েছে। কিছু ভ্যারিফিকেশনের পর তা কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা কেটে নেওয়ার পর লক্ষ্মী শিবকুমারের কাছে আর কোনও ফোন আসেনি ।

বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, তথ্য শেয়ার না করলে বাড়িতে পুলিশ পাঠানোর এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েই ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছেন। তিনি এও জানান, একটি এফআইআর কপি এবং অ্যারেস্ট ওয়ারেন্টের ছবি পাঠিয়েছিল প্রতারকরা। পুলিশে খতিয়ে দেখেছে, সবটাই ভুয়ো। বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ প্রকৃত সত্য খুঁজে বের করার জন্য তদন্ত করছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...