Friday, April 3, 2026

দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে আজ পুজো কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মাত্র ৭৭ দিন। ইতিমধ্যেই বড় বড় পূজো কমিটি তাদের থিম ঘোষণা করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মণ্ডপ তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। এবার পুজোর প্রস্তুতি নিয়ে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী (CM in Durga Puja Preparation meeting today)। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা এবং পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা (BP Gopalika), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিশের (Kolkata Police) পদস্থ আধিকারিকেরাও। এছাড়াও কলকাতা পুরসভা (KMC), দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দফতর, সিইএসসির মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলায় শারদোৎসব মানে আনন্দ উদযাপনের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কলকাতার পুজোর দিকে তাকিয়ে গোটা বিশ্বও। পুজোর দিনগুলিতে যাতে প্রশাসন সুষ্ঠু ও সুচারু ভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে সমন্বয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে।এবছর মহালয়া ২ অক্টোবর। আনুষ্ঠানিক ভাবে ৯ তারিখ ষষ্ঠী তিথি থেকে উৎসবের সূচনা হলেও দেবীপক্ষের প্রথম দিন থেকেই কলকাতার মণ্ডপগুলিতে উদ্বোধন পর্ব এবং ঠাকুর দেখা শুরু হয়ে যায়। রাজ্য তথা পুলিশ প্রশাসনকে সে কথা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হচ্ছে। কলকাতার পুজো কমিটিগুলির সমন্বয়ক সংস্থা ফোরাম ফর দুর্গোৎসবের চেয়ারম্যান পার্থ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছুই বন্দোবস্ত করে দেন। তাই পুজো কমিটিরগুলি তাঁর ওপর ভরসা রাখে। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ মেনে কলকাতার শারদোৎসবকে কী ভাবে সাজিয়ে তোলা যায়, সেই লক্ষ্যেই তাঁরা বৈঠকে যোগদান করবেন।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...