Monday, April 6, 2026

সোনালী -ম্যাজেন্টা পাড়ের হ্যান্ডলুম শাড়িতে ‘জনবিরোধী’ বাজেট পেশ নির্মলার

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance minister) কোন শাড়ি পরে বাজেট পেশ করবেন তা নিয়ে আগ্রহ কম নয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যখনই বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) তখনই তাঁর শাড়ির দিকে চোখ গেছে সোশ্যাল মিডিয়ার। এবারেও ব্যতিক্রম নয়। মঙ্গলবার সপ্তমবারের জন্য সংসদে আর্থিক বাজেট পেশ করেন নির্মলা। এদিন সাদা চেকের হ্যান্ডলুম শাড়ি আর ‘বহি-খাতা’ ট্যাব নিয়ে নির্মলার বাজেট-লুক বেশ নজর কেড়েছে। ব্যাস এটুকুই, কারণ তারপরের প্রায় দেড় ঘণ্টা জুড়ে শুধুই কথা আর শব্দের খেলায় মধ্যবিত্তকে ভাঁওতা দিলেন অর্থমন্ত্রী।

দক্ষিণী ঘরানার সাদা চেক শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে আজ নির্মলার ব্লাউজের রঙ ম্যাজেন্টা। হ্যান্ডলুমের শাড়িতে শুরুতেই সকলের দৃষ্টি আকর্ষণ করলেন বটে। এদিন সকালে দিল্লিতে বাজেট পেশের আগে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর বাজেট লুকে এদিন ছিল ‘বহি খাতা’ স্টাইলের লাল ট্যাব। চলতি বছরই অন্তর্বর্তী বাজেটে তিনি বেছে নিয়েছিলেন নীল রঙের একটি হ্যান্ডলুম শাড়ি। ২০১৯ সালের প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। সেই সময় তিনি বেছে নিয়েছিলেন উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাড়ের মঙ্গলগিরি শাড়ি। ২০২০- তে নীল পাড়ের সোনালি হলুদ রঙের সিল্কের শাড়িতে বাজেট পেশ করেন। ২০২১ সালে অর্থমন্ত্রীর ফ্যাশন স্টেটমেন্টে ছিল লাল-সাদা সিল্কের পোচামপল্লি। ২০২২ সালের বাজেট পেশের সময় বেছেছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে সংসদের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমনের পরনে ছিল টেম্পল বর্ডার লাল রঙের শাড়ি। প্রত্যেক বছর আর্থিক বাজেট পেশের সময় নিজের সাজ পোশাকে যতটা নজর কাড়েন, বাজেট পরিবেশনায় ততটাই অন্তসারশূন্যতা লক্ষ্য করা যায় তাঁর বক্তব্যে। এবারেও সেই একই ছবি। জনমুখী ঘোষনা তো হলোই না, উপরন্ত নড়বড়ে জোট সরকারকে টিকিয়ে রাখার চেষ্টায় তোষামোদের বাজেট পেশ করে সমালোচনার শিরোনামে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...