Thursday, April 9, 2026

মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ, রাজ্যপালের করা মামলায় সরব মমতার আইনজীবী

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে যে মামলা করেছেন তা গড়িয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)ডিভিশন বেঞ্চ পর্যন্ত। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে শুনানি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে মূল অভিযোগ ছিল। অথচ মামলায় সেইসব সংবাদপত্রকে পার্টি করা হয়নি। এটা কী করে হয়? সুপ্রিম কোর্টে আদৌ কোনও রক্ষাকবচ আছে কি না, তা নিয়ে মামলা বিচারাধীন। তাছাড়া রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনেই অভিযোগ উঠেছে। সাংবিধানিক পদে কী হচ্ছে তা জনগণের জানার অধিকার আছে।

এদিন মামলার শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কোনও মানহানিকর মন্তব্যই করেননি। কোর্টের কাছে এ-ধরনের কোনও তথ্যই নেই। রাজ্যপালের মানহানি কোন কথায় হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা সেটাই প্রমাণিত হয়নি আদালতে, এমনকী আবেদনও করা হয়নি। অথচ সে-নিয়ে আদালত অন্তর্বর্তী নির্দেশ জারি করে দিয়েছে। এটা কী করে সম্ভব? আগামিকাল দুপুর সাড়ে বারোটায় ফের মামলার শুনানি।


Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...