Saturday, April 4, 2026

ভারতের মুকুটে নয়া পালক, ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেতে চলেছে ISRO!

Date:

Share post:

চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্যের জেরে এবার ভারতীয় মহাকাশ গবেষণা (Indian Spare Research Organisation) সংস্থার মুকুটে নয়া পালক। এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড (Aviation Week Laureates Award)এবং লিফ এরিকসন লুনার প্রাইজের (Leif Erickson Lunar Prize) মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারের পর বিশ্ব মহাকাশ পুরস্কার বা ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড (WSA )পেতে চলেছে ISRO। আগামী ২৪ অক্টোবর ইটালিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) তৃতীয় চন্দ্র মিশন ২০২৩ সালের আগস্টেই সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে।যা এখনও পর্যন্ত অন্য কোনও দেশ করতে পারেনি ভারত তা করে দেখিয়েছে। প্রায় একপক্ষকাল ধরে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করতে পেরেছে। ইসরোর চন্দ্রযান-৩ মিশন চাঁদে জলের উপস্থিতি নিশ্চিত করেছে। বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা ভারতের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত। এর আগে ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন ছিল মঙ্গল অরবিটার মিশন বা মঙ্গলযান যা ২০১৩ সালে লঞ্চ হয়। এই যান পাঠিয়েই ভারত এখন মঙ্গল গ্রহে পৌঁছানো প্রথম এশীয় দেশ। এটি সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে এবং লাল গ্রহের উচ্চ পৃষ্ঠের ছবি পাঠিয়েছে। ২০১৬ সালে ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালু করে।ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল উৎক্ষেপণ যান ছিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)। ইসরোর সবচেয়ে শক্তিশালী উৎক্ষেপণ ছিল GSLV মার্ক থ্রি যা চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩-এর মতো ভারী উপগ্রহ উৎক্ষেপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার চন্দ্র অভিযানের তৃতীয় মিশনের সাফল্যে ইসরো বিশেষ পুরস্কার পেতে চলেছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...