Thursday, June 25, 2026

শুভেন্দুর ভুয়ো অভিযোগের পাল্টা চন্দ্রিমার, মুখ বাঁচাতে Walkout বিজেপি বিধায়কদের

Date:

Share post:

কোনও আলোচনাতে থেকে গঠনমূলক কাজ নয়। শুধু গোলমাল পাকিয়ে সভার কাজ পন্ড করাই বিজেপির কাজ। রাজ্যের Walkout নিয়ে প্রশ্ন তুলে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি হয় বিধানসভায়। পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন NEET কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় আলোচনার কথা। রাজনৈতিক মহলের মতে, সেই বিড়ম্বনা এড়াতেই এই কৌশল বিরোধীদের।এদিন বিধানসভায় (Assembly) অভিবেশনের শুরুতেই BJP-র তরফে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন অভিযোগ তুলে স্পিকারের কাছে আলোচনার আবেদন জানানো হয়। বিজেপি বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অভিযোগ তুলে বলেন, বিধানসভায় তাঁদের নাকি বলতে দেওয়া হচ্ছে না।

এর তীব্র প্রতিবাদ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলেন, “রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।” হট্টগোলের জন্যে বিরোধীদেরই দায়ী করেন চন্দ্রিমা।

এর পরে ফের গোলমাল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। তুমুল হৈ হট্টগোলের মধ্যে অধিবেশন থেকে Walkout করেন বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। রাজনৈতিক মহলে, নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা এড়াতেই অজুহাত তুলে অধিবেশন ছেড়েছে বিজেপি।






Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...