Friday, April 3, 2026

আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা! ফের এসএসকেএমে জ্যোতিপ্রিয়, কেমন আছেন এখন? 

Date:

Share post:

বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। রাতে আচমকা জেলের মধ্যেই প্রবল বুকে ব্যথা শুরু হওয়ায় প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency Jail) থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর শারীরিক কিছু পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে। তবে রাতেই প্রয়োজনীয় ওষুধ দিয়ে জ্যোতিপ্রিয়কে ফের জেলে ফেরত পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে এদিন
জেলের অ্যাম্বুল্যান্স করেই এসএসকেএম-র কার্ডিওলজির জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসার পাশাপাশি কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। এরপর প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রাতেই জ্যোতিপ্রিয়কে জেলে ফেরত পাঠানো হয়। আপাতত জ্যোতিপ্রিয়র বুকের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর।
উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় গত অক্টোবর মাসে জ্যোতিপ্রিয়কে গ্ৰেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। তারপর জেলেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে চিকিৎসকরা জানিয়েছেন বিষয়টি খুব গুরুতর নয়। সপ্তাহে একদিন এমনিতেই জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা হয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...