Saturday, April 4, 2026

অল্পের জন্য সেঞ্চুরি মিস শেফালির, নেপালকে দুরমুশ করে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা

Date:

Share post:

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত খেলল ভারতের মেয়েরা।এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা ৷ নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ৷ নেপালের বিরুদ্ধে বিশাল জয়ের মাঝে কিছুটা আক্ষেপ, অল্পের জন্য সেঞ্চুরি মিস ওপেনার শেফালি ভার্মার।মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলারদের কার্যত দুরমুশ করলেন ৷ এদিন ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে ভারত ৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে নেপালি ব্যাটিং লাইন আপ ৷ ৮২ রানে ম্যাচ জিতে যান ভারতের মেয়েরা ৷এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে ভারতের দুই মেয়ে শাফালি ভর্মা এবং দয়ালান হেমলতা ৷ শাফালি এদিন মাত্র ৪৮ বলে ৮১ রান করেন ৷ তার এদিনের স্কোর সাজানো ১২ টি চার ও ১ টি ছক্কা দিয়ে ৷ এদিকে তাঁর প্রথম উইকেটে যথেষ্ট সঙ্গত দেন হেমলতা ৷ তিনি ৪২ বলে ৪৭ রান করেন ৷ তিনি পাঁচটি চার এবং ১ টি ছয় মারেন ৷ সঞ্জীবন সঞ্জনা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ ১০, ২৮, ৬ রান করেন ৷

এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল ৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে ৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল ৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল ৷ ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে ৷ এছাড়াও অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ২ টি করে উইকেট নেন ৷ ১ উইকেট নেন রেণুকা সিং ৷ এদিকে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্বের সব ম্যাচে জিতে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল ৷ অন্যদিকে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল যারা সেমিফাইনালের টিকিট পেল তারা হল পাকিস্তান ৷ এর ফলে যদি ভারত ও পাকিস্তান দুই মহিলা দলই নিজেদের এশিয়া কাপ সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে ফের একবার হতে পারে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি৷

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...