Friday, April 3, 2026

আলুর আকাশছোঁয়া দাম, মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

সবজির দাম কমানোর জন্য টাস্ক ফোর্সকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুশিয়ারির পরই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। এখন সবজির দাম অনেকটাই আয়ত্বের মধ্যে। ব্যতিক্রম আলু (Potatoes)। দাম তো কমেইনি, বরং ফের নতুন করে দাম বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কারণ, শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্যজুড়ে আলু সরবরাহ বন্ধ থাকায় বাজারে বাজারে ঊর্ধ্বমুখী আলুর দাম। প্রতি কেজি আলুর দাম কোথাও ৪৫ আবার কোথাও ৫০ টাকা। কর্মবিরতির জেরে হিমঘরে আলু না নামায় প্রভাব পড়েছে বাজারে। আর এই সুযোগে গোডাউনে মজুত রাখা আলু খুচরো ব্যবসায়ীদের বিক্রি করে মুনাফা লুটছে পাইকারি বিক্রেতারা।

বাজারে আলুর (Potatoes) আকাশছোঁয়া দাম নিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস। এবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অবিলম্বে হিমঘর থেকে সঞ্চিত আলু বের করতে নির্দেশ নবান্নের। ২৬ টাকায় স্টোর মালিকদের থেকে আলু কিনবে সরকার। প্রত্যেক স্টোরে যে পরিমাণ আলু আছে তার ২০ শতাংশ আছে সরকারি হাতে। সেই ২০ শতাংশ আলু বাজারে নিয়ে আসছে সরকার। বাজারে আলুর যোগান বাড়িয়ে দাম হ্রাস করতেই এই সিদ্ধান্ত রাজ্যের।

ইতিমধ্যেই আলু নিয়ে মুখ্যসচিব সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব হিমঘর থেকে আলু বাজারে আনতে হবে। ২০ শতাংশ আলু হিমঘর থেকে বের করতে পারলে অনেকটা সুরাহা হবে বলেই মনে করছে নবান্ন।

আরও পড়ুন: আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা! ফের এসএসকেএমে জ্যোতিপ্রিয়, কেমন আছেন এখন? 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...