Friday, March 20, 2026

নিউজিল্যান্ডের অনুশীলন ড্রোনের মাধ্যমে রেকর্ড,কানাডার বিরুদ্ধে অভিযোগ দায়ের আইওসিতে

Date:

Share post:

ফ্রান্সের সেন্ট–এঁতিয়েনে অলিম্পিক ফুটবলের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড ফুটবল দল। এই অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে নিউজিল্যান্ড। তাদের অভিযোগ, গত সোমবার কানাডিয়ান ফুটবলের এক ‘সাপোর্ট স্টাফ’ ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছেন। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি বিবৃতিতে জানিয়েছে, কানাডা এ জন্য ক্ষমা চেয়েছে। আর কানাডিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যে ঘটনা ঘটেছে তাতে তারা ‘বিস্মিত ও হতাশ’ এবং তদন্ত শুরু করা হয়েছে। যে সাপোর্ট স্টাফ এই কাজ করেছেন, ফরাসি কর্তৃপক্ষ তাকে আটক করেছে বলেও জানিয়েছে সিওসি।

অলিম্পিকে মেয়েদের ফুটবলে সর্বশেষ আসরে সোনা জিতেছে কানাডা। আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে অলিম্পিকে মেয়েদের ফুটবলে সোনার পদক ধরে রাখার অভিযান শুরু করবে কানাডা। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির বিবৃতিতে বলা হয়, ‘যিনি ড্রোন চালিয়েছেন, তাঁকে কানাডা মহিলা ফুটবল দলের সাপোর্ট স্টাফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁকে ধরিয়ে দিতে দলের সাপোর্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।’

এনজেডওসির বিবৃতিতে আরও বলা হয়, ‘আইওসির নৈতিকতা বিষয়ক বিভাগে ঘটনাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এনজেডওসি। কানাডা দল ক্ষমা চেয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে।’ এ ছাড়া ‘নৈতিকতা ও ন্যায্যতা’ নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনায় ‘গভীর বিস্ময়’ প্রকাশ করেছে এনজেডওসি। কানাডিয়ান অলিম্পিক কমিটির (সিওসি) পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সাপোর্ট দলের ‘অনুমোদনহীন’ এক সদস্য নিউজিল্যান্ড দলের অনুশীলন রেকর্ড করতে ড্রোন চালিয়েছেন।
সিওসির বিবৃতিতে বলা হয়, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’

 

Related articles

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...