Thursday, April 2, 2026

NEET বিরোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্যের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

Date:

Share post:

NEET বি.রোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্য়ের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিধানসভায় পাস হল NEET বিরোধী বিল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার বিধানসভায় এই প্রস্তাব আনেন। তিনি দাবি করেন স্বাধীনতার পরে দেশের সব থেকে বড় দুর্নীতি এই কেলেঙ্কারি। রাজ্যের হাতে এই পরীক্ষার ভার যতদিন ছিল ততদিন কোনও দুর্নীতি হয়নি উদাহরণ তুলে ধরে ফের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার দাবি ওঠে বিধানসভায়।

ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা এই পরীক্ষার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। মুম্বই থেকে ফেরার পরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের বিধানসভাতেও NEET বিরোধী প্রস্তাব আনা হবে। সেই মতো বুধবার এই প্রস্তাব এনে পরিষদীয় মন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে চারটি সি-এর উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এগুলি হল কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন বাণিজ্যিকীকরণ বা কমার্শিয়ালাইজেশন সাম্প্রদায়িকরণ বা কমিউনালাইজেশন এবং দুর্নীতি বা করাপশন। NEET দুর্নীতি তার মধ্যে অন্যতম।

রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতে যতটুকু পর্দা সরেছে, তাকে হিমশৈলের চূঁড়া বলে দাবি করেন। তিনি বলেন, নিট নিয়ে গন্ডগোলের দুটো ধাপ বা স্তর আছে। একটা গ্রেস, আরেকটা নাম্বার জালিয়াতি। লুকিয়ে চুরিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে গ্রেস দেওয়ার ফলে ২৪ লক্ষ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ না মানলেও বিহার মহারাষ্ট্র রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, “নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তা স্বীকার করে নিয়েছেন। তা সত্ত্বেও নিট ইউ জি পরীক্ষা বাতিল করা হয়নি। আজ হিমশৈলর চূড়া বললাম। এর গভীরতা ও ঘণত্ব অনেক বেশি।”

সেই সঙ্গে এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী।” বাংলাকে নিয়ে তিন রাজ্যে প্রস্তাব পাস হওয়ায় এই প্রবেশিকার বিরোধিতা আরও জোরালো হল রাজ্যস্তর থেকে।

Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...