Saturday, April 4, 2026

প্যারিস অলিম্পিক শুরুর আগেই গণ ধ.র্ষণের ঘটনায় নি.রাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

প্যারিস অলিম্পিক শুরুর আগেই নানান বিতর্কিত ঘটনা ঘটছে। ইতিমধ্যেই করোনার থাবা বসেছে অলিম্পিক্স ভিলেজে। এবার গণ ধর্ষণের ঘটনায় তোলপাড় সেখানকার নিরাপত্তা নিয়ে। অলিম্পিক্সের আগে প্রশ্ন উঠে গেল প্যারিসের নিরাপত্তা নিয়ে। অভিযোগ, ২৫ বছর বয়সি অস্ট্রেলিয়ার এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনার পরে মধ্যরাতে প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী।

প্যারিস পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি পানশালায় মদ্যপান করেন ওই তরুণী। ওই পানশালাতেই এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরের দিন ওই যুবকের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যান অস্ট্রেলীয় তরুণী। রাতে ফের পানশালায় যান দু’জনে। সেখানে ওই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনেন। পাঁচ জন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

নির্যাতনের পরে অনেক কষ্টে যুবকদের হাত থেকে ছাড়া পান ওই তরুণী। ভয়ে তিনি প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ছেঁড়া পোশাকে বিধ্বস্ত হয়ে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েক জন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন। তাকে দেখে তরুণী বলেন, যারা তাঁকে ধর্ষণ করেছে তাদের মধ্যে ওই ব্যক্তিও আছেন। এরপরই কয়েক জন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কি শুরু হয়। কিন্তু ওই যুবক সেখান থেকে পালিয়ে যান। এরপরই দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে তরুণীর অভিযোগ নথিভুক্ত করে। তরুণী জানিয়েছেন, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের। কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তার জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অলিম্পিক্স শুরুর প্রাক লগ্নে এই ঘটনা প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, অলিম্পিক্সের সময় বিভিন্ন দেশের সমর্থকেরা সেখানে থাকবেন। সেই সময় যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...