Wednesday, June 24, 2026

জাতীয় কমিশনগুলিতে চেয়ারম্যান নেই! বিজেপির ভাঁওতা প্রতিশ্রুতির পর্দাফাঁস কীর্তির

Date:

Share post:

সবকা সাথ সবকা বিকাশের ঢেঁড়া পেটানো বিজেপি তপশিলি জাতি, উপজাতিকে ঠিক কতটা বঞ্চনায় রেখেছে সংসদে তার খতিয়ান তুলে ধরলেন তৃণমূল সাংসদরা। সংসদে দাঁড়িয়ে জাতীয় কমিশনগুলির চেয়ারম্যানের শূন্য পদের উদাহরণ তুলে ধরলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দেশের সংবিধানকে অমান্য করেই জাতীয় কমিশনগুলির পদ ফাঁকা রাখার মধ্যে দিয়ে বিজেপি প্রমাণ করছে, যাঁরা তাঁদের পাশে বিজেপি শুধু তাঁদের বিকাশ করবে, দাবি তৃণমূল সাংসদের।

বুধবার সংসদের অধিবেশনের জিরো আওয়ারে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ তুলে ধরেন, অনেক সংবিধানিক পদ বিজেপির আমলে খালি পড়ে রয়েছে। তার মধ্যে এমন অনেক পদ রয়েছে, যা এমন মানুষদের জন্য তৈরি যাঁদের সমাজে চলার জন্য বাস্তবেই সংবিধানের সাহায্যের প্রয়োজন রয়েছে। তার মধ্যে গুরত্বপূর্ণ চারটি কমিশনের নাম উল্লেখ করেন সাংসদ, যেগুলি হল জাতীয় তপশিলি জাতি কমিশন, জাতীয় তপশিলি উপজাতি কমিশন, জাতীয় পিছিয়ে পড়া সম্প্রদায়ের কমিশন, জাতীয় শিশু অধিকার কমিশন। এই কমিশনগুলির চেয়ারম্যানের পদই শূন্য কেন, প্রশ্ন তোলেন কীর্তি আজাদ।

সেই সঙ্গে সংসদে তিনি দাবি করেন, যে দল সবকা সাথ সবকা বিকাশ দাবি করে, তাঁদেরই সদস্য বলেন যাঁরা ওঁনাদের সঙ্গে ওঁনারা তাঁদের সঙ্গে। চারশো আসন পার হলে সংবিধান বদলে দেওয়ার ধ্বজা ওড়ানো বিজেপি এই পিছিয়ে পড়া দেশের মানুষদের উপরই পরাজয়ের বদলা নিচ্ছেন বলে দাবি করেন তিনি। নির্বাচনের আগে তপশিলি জাতি, উপজাতির উন্নয়নের ঢেঁড়া পেটানো বিজেপি কেন এভাবে তাঁদের জন্য সংবিধান স্বীকৃত কমিশনের পদ খালি রেখেছেন, জবাব দাবি করেন তৃণমূল সাংসদ।

অন্যদিকে একইভাবে বঞ্চনার বিরোধিতায় সরব হন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সংসদে তিনি উল্লেখ করেন, রায়দীঘি বিধানসভার জয়নগর থেকে রায়দীঘি পর্যন্ত রেলপথের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি দেশের রেলমন্ত্রী ছিলেন। এই পথ জুড়ে গেলে প্রত্যন্ত সুন্দরবনের সঙ্গে অনেক মসৃণ হয়ে যেত কয়েক লক্ষ মানুষের যোগাযোগ। তবে বিজেপির জমানায় এই এলাকায় রেলপথ নিয়ে নতুন কোনও ভাবনাচিন্তা তো দূরের কথা, পুরোনো প্রকল্পও বাস্তবায়িত হয়নি। এই তথ্য তুলে ধরে রেলের এই কাজ দ্রুত শেষ করা দাবি করেন তিনি।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...