Monday, April 6, 2026

সন্ত্রাস দমনেও টোটাল ফেল! দেশে জঙ্গি হামলার তথ্য তুলে ধরে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

গত দশবছরে একাধিক প্রতিশ্রুতির মতো বিজেপি সরকার সন্ত্রাস দমনেও পুরোপুরি ব্যর্থ। ২০১৪ সালে সরকারে আসার আগে নরেন্দ্র মোদি সন্ত্রাস দমন নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে তিনি টোটাল ফেলিওর। বুধবার সংসদে বাজেট ভাষণে গত কয়েকবছরে দেশে জঙ্গি হামলার তথ্য তুলে ধরে বিজেপিকে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিজেপি সরকার বলেছিল সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করবে তাঁরা। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে তাঁরা। শেষ ৩২ মাসে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন জওয়ান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীরে ৭৬১টি জঙ্গি হামলা হয়েছে। মারা গিয়েছেন ১৭৪ জন সাধারণ মানুষ। শুধু গত ৬ মাসেই জম্মু-কাশ্মীরে ২৬টি সন্ত্রাস হামলা হয়েছে। প্রধানমন্ত্রীকে তুলোধোনা করে অভিষেক বলেন, আপনারা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু সেগুলো রাখতে পারেন না।

আরও পড়ুন- নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...