Saturday, April 4, 2026

বিধানসভায় শুভেন্দু-তপন বিতর্কে দু’পক্ষকে ‘সংযত’ থাকার পরামর্শ স্পিকারের

Date:

Share post:

গতকাল, বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয়। যার সঙ্গে বিধানসভার সেই অর্থে কোনও সম্পর্ক নেই। বিষয়টি নজর এড়ায়নি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। বিধানসভার অধিবেশনে চলাকালীন আজ, বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টির উত্থাপন করেন। দুই বিধায়কের মধ্যে যে ঘটনা ঘটেছে, তা ‘অনভিপ্রেত’ বলেই মন্তব্য করলেন স্পিকার। দু’পক্ষকেই তিনি বিধানসভার গরিমা বজায় রেখে ‘সংযত আচরণ’ করার পরামর্শ দেন। তবে বিধানসভায় কারও নিরাপত্তার অভাব বোধ করার কোনও কারণ নেই বলেও দাবি করেন স্পিকার।

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, “গতকাল বিধানসভার লবিতে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত বলেই আমি মনে করি। আমি সব ঘটনাই খতিয়ে দেখেছি। মার্শালের সঙ্গে কথা বলেছি। এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন সময়ে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়। অন্যান্য রাজ্যের বিধানসভাতেও হয়, লোকসভাতেও হয়। কিন্তু বিধানসভার বাইরে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নিরাপত্তার অভাব বোধ করারও কোনও কারণ নেই। তবে আপনাদের সকলেরই সংযত থাকা উচিত এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেটি দেখা উচিত। বাইরের বিষয় নিয়ে বিধানসভায় আলোচনার কোনও জায়গা নেই।”

প্রসঙ্গত, বুধবার বিধানসভার লবিতে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারী ও তপন চট্টোপাধ্যায়। এর পরই শুভেন্দু অভিযোগ তুলেছিলেন, তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। বিষয়টি নিয়ে চিঠিও পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকারের কাছে। পূর্বস্থলীর তৃণমূল বিধায়কও শুভেন্দুর বিরুদ্ধে চিঠি লিখেছেন স্পিকারকে। তাঁর অভিযোগ ছিল, শুভেন্দু তাঁর বিরুদ্ধে অপপ্রচার করে তাঁর সামাজিক মর্যাদায় আঘাতের চেষ্টা করছেন। এদিন অবশ্য শুভেন্দু বিধানসভায় হাজির ছিলেন না। তবে উপস্থিত ছিলেন তপন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:গিল্ডের সঙ্গে বৈঠকেও রাহুলের উপর নিষেধাজ্ঞা বহাল, থাকতে পারবেন নিজের ছবিতে?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...